সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৬:৫৭

বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুপন পদ্ধতিতে মিড ডে মিল উদ্বোধন

পলাশ দে।।
বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুপন পদ্ধতিতে মিড ডে মিল উদ্বোধন

কুপন পদ্ধতিতে মিড ডে মিল কার্যক্রম বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে। রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় ও দুপুর ২টায় দুই ভাগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল কুপন (শপ) পাইলট প্রকল্পের মাধ্যমে উদ্বোধন করা হয়। চট্টগ্রাম বিভাগের মধ্যে এটা পাইলট প্রকল্প হিসেবে নেয়া হয়েছে।

বিদ্যালয়ের সকল শিক্ষার্থী প্রতিদিন বাধ্যতামূলক সিদ্ধ ডিম ও কলা পাবে।

এছাড়া বাদাম, খেজুর, কিসমিস, বিস্কুট, ড্রাইকেক ও বনরুটি থাকবে।

উদ্বোধন অনুষ্ঠানে পুষ্টিকর খাবারগুলোর মধ্যে যে কোনো পছন্দনীয় খাবার আনন্দঘন পরিবেশে নিজ হাতে শিক্ষার্থীরা নিয়ে নেয়।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন উপস্থিত হয়ে পাইলট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং আট পর্দ খাবার শিক্ষার্থীরা পছন্দ মতো কুপনের মাধ্যমে লাইন ধরে নিয়ে নেয়ার দৃশ্য দেখেন।

এ সময় তিনি তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, শিশু শিক্ষার্থীরা এক খাবার খেতে খেতে অভ্যস্ত। তাই প্রোটিন জাতীয় একটু ভিন্নধর্মী খাবার শিক্ষার্থীদের রুচি পরিবর্তনের জন্য খুবই প্রয়োজন। তিনি আরো বলেন, আট আইটেম খাবার শিক্ষার্থীদের যেমন আনন্দ দেবে, পাশাপাশি বিদ্যালয়ে পড়াশোনায় আরো বেশি মনোযোগী হবে।

এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান ও অন্যান্য সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ, বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়, সিনিয়র শিক্ষক মো. দেলোয়ার হোসেন, মো. নাসিরউদ্দিন নাসিরসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোহাম্মদ হান্নান মাল, পিটিআই কমিটির সভাপতি মো. মহরম খান কাকন, সদস্য পলাশ কুমার দে, হাসিনা খাতুন, মিড ডে মিল ব্যবস্থাপনার এনজিও প্রত্যাশী কর্মকর্তা সম্ভুনাথ দাস।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান সমগ্র বাংলাদেশে একসাথে একই সময়ে বিভাগীয় পর্যায়ে বাছাই করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কুপন/ক্যান্টিন প্রকল্প শুভ উদ্বোধন ঘোষণা করেন।

চট্টগ্রাম বিভাগের একমাত্র বিদ্যালয় হিসেবে চাঁদপুর জেলার সদর উপজেলার বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে  মিড-ডে মিল কুপন/ক্যান্টিন (শপ)-এর আওতায় নেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়