প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ২২:৩৩
শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর জেলা কমিটি ঘোষণা

শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবুল চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁদপুর জেলা ফোরামের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ৯ অক্টোবর ২০২৬ (শুক্রবার) শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা গোপাল চন্দ্র সাহার উপস্থিতিতে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক রিপন কুমার সাহাকে সভাপতি, শ্যামল চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক, অনুপ দে চাকীকে সাংগঠনিক সম্পাদক, অর্পণ মুখার্জিকে প্রধান সমন্বয়ক, গোবিন্দ ঘোষকে কোষাধ্যক্ষ, রুবেল সরকার রিংকুকে প্রচার সম্পাদক এবং দীপঙ্কর চক্রবর্তী সৈকতকে দপ্তর সম্পাদক নির্বাচিত করে ৭ সারথি বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
|আরো খবর
এই আংশিক কমিটির নাম প্রস্তাব আকারে অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটিতে প্রেরণ করা হলে তা অনুমেদন করে বিজ্ঞপ্তি প্রকাশ করতঃ নির্বাচিত আংশিক কমিটির সারথিদের আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনসহ শারদাঞ্জলি ফোরামের গঠনতন্ত্রের আলোকে আগামী ৩ বছর সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি অতীতের ধারাবাহিকতায় চাঁদপুর জেলায় সনাতনী নতুন প্রজন্মের মাঝে গীতা শিক্ষার প্রসারসহ সকল মানবিক কার্যক্রম পরিচালনা করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।








