মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ২১:১৭

চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে পারভেজ আলম রবিনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে পারভেজ আলম রবিনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, বৈষম্যহীন ও নিরাপদ নাগরিকবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন রাজপথের লড়াকু সৈনিক ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ আলম রবিন।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিকেলে চাঁদপুর গনি মডেল হাই স্কুল প্রাঙ্গণে এক প্রাণবন্ত নির্বাচনী মতবিনিময় সভাশেষে বিএনপি ও সহযোগী সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছ থেকে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং ৮নং ওয়ার্ডের সাধারণ নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ত্যাগী ও কারা নির্যাতিত এই যুব নেতাকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মনোনয়ন ফরম সংগ্রহের পর পারভেজ আলম রবিন বলেন, “চাঁদপুর-৩ আসনের গণমানুষের নেতা শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে চাঁদপুর জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন আজ ইস্পাতকঠিন ঐক্যে আবদ্ধ। দলের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। ফ্যাসিবাদের চরম দুঃসময়ে রাজপথে থেকে লড়াই করেছি, জেল-জুলুম সহ্য করেছি, কিন্তু দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থাহীন হইনি। আমার রাজনৈতিক ত্যাগ ও ভূমিকা মূল্যায়ন করে দল আমাকে যোগ্য স্থান দেবে বলে আমি শতভাগ আশাবাদী।”

'সবার আগে বাংলাদেশ, করব কাজ—গড়ব দেশ'—এই মূলমন্ত্র ধারণ করে তিনি আরও বলেন, নির্বাচিত হলে ৮নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নের পাশাপাশি তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা, ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করে যাবো। সেই লক্ষ্যে তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু, পৌর বিএনপি নেতা দ্বীন মো. জিল্লু, আব্দুল বাতেন চৌধুরীসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় ভোটার ও যুবদলের কর্মীরা জানান, রাজপথের পরীক্ষিত ও জনবান্ধব নেতা পারভেজ আলম রবিন সব সময় দলীয় কোন্দলের ঊর্ধ্বে থেকে ওয়ার্ডবাসীর পাশে দাঁড়িয়েছেন। আসন্ন পৌর নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনসেবায় দল তাকেই মূল্যায়ন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়