সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৭

মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণের দানপত্র দলিল হস্তান্তর আজ

মো. মঈনুল ইসলাম কাজল।।
মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণের দানপত্র দলিল হস্তান্তর আজ

শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মেহের ডিগ্রি কলেজের ইতিহাসে আজ এক স্মরণীয় দিন। আনুষ্ঠানিকভাবে কলেজটি জাতীয়করণের (সরকারিকরণ) লক্ষ্যে দানপত্র দলিল হস্তান্তর করা হবে আজ।

রোববার (৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে উন্মুক্ত পরিবেশে সর্বসাধারণের উপস্থিতিতে এই দলিল হস্তান্তর অনুষ্ঠিত হবে। দলিল হস্তান্তর অনুষ্ঠান স্মরণীয় ও প্রাণবন্ত করতে কলেজ গভর্নিং বডি ইতোমধ্যেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। কলেজ মাঠে তৈরি করা হয়েছে সুসজ্জিত মঞ্চ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে সকলের উপস্থিতি কামনা করেছেন কলেজ গভর্নিং বডির সভাপতি আবু ইউসুফ রূপন।

কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, "আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। অল্প সময়ের মধ্যেই মেহের ডিগ্রি কলেজ আনুষ্ঠানিকভাবে জাতীয়করণের চূড়ান্ত তালিকায় জায়গা করে নেবে। এ জন্য আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকালে মেহের ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের দাবির মুখে তিনি কলেজটি সরকারিকরণের আশ্বাস দেন। এর পরপরই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জাতীয়করণের আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শুরু হয়, যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়