বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৩

মতলব দক্ষিণে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় রাশেদা বেগম হীরা এমপি

স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সরকার বদ্ধপরিকর

অনলাইন ডেস্ক
মতলব দক্ষিণে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় রাশেদা বেগম হীরা এমপি
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্য রাখছেন এবং হাসপাতাল পরিদর্শন করছেন রাশেদা বেগম হীরা এমপি।

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা। তিনি বলেন, "বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। হাসপাতালে সেবা নিতে আসা মানুষ যেনো কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা সংশ্লিষ্টদের নিশ্চিত করতে হবে।"

হাসপাতালে বিদ্যমান জনবল ও চিকিৎসা সামগ্রীর সংকট নিরসনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দেন তিনি।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম রায়হানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব কিশোর বণিক, সমাজসেবক মো. এনামুল হক বাদল এবং মতলব দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি মো. আমির খসরু সহ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় সুধীজন।

সভাশেষে সংসদ সদস্য রাশেদা বেগম হীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। পরবর্তীতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। সূত্র : দৈনিক চাঁদপুর খবর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়