শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ২০:৫৫

সাবেক বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলামের মৃত্যুতে ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের শোক

অনলাইন ডেস্ক
সাবেক বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলামের মৃত্যুতে ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের শোক

সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) মোহাম্মদ রফিকুল ইসলাম, এনডিইউ, পিএসসি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল’।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল ১১টা ৩৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি স্ত্রী (ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩২৮,বাংলাদেশ-এর সাবেক চেয়ারম্যান শাহীনা রফিক), এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলাম ১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার মতলব উত্তরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালের ২ আগস্ট পাকিস্তান বিমানবাহিনী একাডেমিতে যোগদান করেন এবং ১৯৭১ সালের ১৩ মার্চ জিডি (পি) শাখায় কমিশন লাভ করেন। পরবর্তীতে স্বাধীনতার পর দেশমাতৃকার টানে ১৯৭২ সালের ২৯ মে বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দেন। তিনি কেবল একজন চৌকস বৈমানিকই ছিলেন না, বরং বাংলাদেশ বিমানবাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একজন দূরদর্শী নেতাও ছিলেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর ২০০১ সালের ৩ জুন তিনি বিমানবাহিনী প্রধান হিসেবে নিযুক্ত হন। দীর্ঘ ৩১ বছর ২৫ দিন সার্ভিস শেষে ২০০২ সালের ৮ এপ্রিল তিনি অবসর গ্রহণ করেন। অবসরোত্তর তিনি চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে এমপি পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।

ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল-এর পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়