প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ২০:৫২
অ্যাড. জাহাঙ্গীর খানের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খানের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বাদ জুমা চাঁদপুর শহরের মিশন রোড শাহী জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল্লাহ আল মামুন।
দোয়া ও মোনাজাতে অংশ নেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, যুগ্ম সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সহ-সভাপতি আফজাল হোসেন, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, আইনজীবী, পরিবারের সদস্যরা ও মুসল্লিরা।
ক্যাপশন: অ্যাড. জাহাঙ্গীর খানের মৃত্যুবার্ষিকীর মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ, আইনজীবী ও মুসল্লিরা। ছবি : ইয়াসিন ইকরাম।








