শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৬:০৯

রেলওয়ে কিন্ডারগার্টেনে ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের ‘ফুড অ্যান্ড নিউট্রিশন’ কর্মসূচি

কাজী নাহিন।।
রেলওয়ে কিন্ডারগার্টেনে ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের ‘ফুড অ্যান্ড নিউট্রিশন’ কর্মসূচি
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের ‘ফুড অ্যান্ড নিউট্রিশন’ প্রকল্পে রেলওয়ে কিন্ডারগার্টেনে ক্লাব সভাপতি আফরোজা পারভীন সহ অন্য ক্লাব সদস্যরা। ছবি : কাজী নাহিন।

ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের ২০২৬-২৭ বর্ষের কর্মসূচির আওতায় তাদের স্থায়ী প্রকল্প ‘ফুড অ্যান্ড নিউট্রিশন’-এর অংশ হিসেবে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। চাঁদপুর শহরের বকুলতলাস্থ রেলওয়ে কিন্ডারগার্টেন, চাঁদপুরে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পুষ্টিকর খাদ্যাভ্যাস, স্বাস্থ্য সচেতনতা এবং সুষম খাদ্যের গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মসূচিতে ক্লাবের মৃত ও জীবিত সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। বিশেষ করে ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ফাতেমা হোসেন লাভলী ও তাঁর প্রয়াত স্বামী, ক্লাবটি প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা প্রকৌশলী দেলোয়ার হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।

কর্মসূচিটি পালনকালে বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সুষম ও পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। পরিবার থেকে যেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে ওঠে, সে জন্যে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়া প্রয়োজন। ক্লাবের এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা জানান।

ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি আফরোজা পারভিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফৌজিয়া হোসেন পুতুলের সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মাহমুদা খানম, সাবেক সভাপতি ও ক্লাব করসপন্ডেন্ট তাসলিমা সুলতানা মুন্নী, সাবেক সভাপতি তাসনুভা তন্বী, সহ-সভাপতি ফাহমিদা খানম, রওশন আক্তার, এডিটর রুবিনা মরিয়ম এবং সদস্য, সাবেক সভাপতি মিতু আক্তার ও নাসরীন নওশীন, সদস্য নূরজাহান সেতু, ডা. আসমা আক্তার ও ফেরদৌসী সাথী।

এছাড়াও রেলওয়ে কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক জনি চন্দ্র দাস, কাজী আজিজুল হাকিম, উম্মে কুলসুম মারজিয়া ও নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়