বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৩:০৪

নারায়ণপুর ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মুহাম্মদ আরিফ বিল্লাহ।।
নারায়ণপুর ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

|আরো খবর

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার আহমদের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক উত্তম দাস। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিচারকদের মূল্যায়নে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেশের জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হক।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন বলেন, “জুলাই গণঅভ্যুত্থান এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। এ সংগ্রামের ফসল ধরে রাখার দায়িত্ব ছাত্রসমাজের। কারণ দেশের প্রতিটি কল্যাণমূলক কাজে ছাত্রদের অবদান অনস্বীকার্য।”

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনসহ শিক্ষকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়