রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯:২২

বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক বেপারীর ইন্তেকাল

সংবাদদাতা।।
বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক বেপারীর ইন্তেকাল

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ির বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক বেপারী (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রেববার (২৬ জুলাই ২০২৬) দুপুর দেড়টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দু ছেলে সহ পরিবার -পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ এশা জাফরাবাদ জামিয়া আরাবিয়া এমদাদিয়া মাদ্রাসা মাঠে মরহুম আব্দুল মালেক বেপারীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মুসল্লি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া মরহুম আব্দুল মালেক বেপারীর কর্মময় জীবন, ব্যবসায়িক সততা ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, মরহুম আব্দুল মালেক বেপারী ছিলেন একজন পরিচিত ব্যবসায়ী ও সমাজের সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। তাঁর মৃত্যুতে পরিবার যেমন একজন আপনজনকে হারিয়েছে, তেমনি এলাকাবাসীও একজন সুপরিচিত ও শুভাকাঙ্ক্ষী মানুষকে হারিয়েছে। মহান আল্লাহ যেন তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে সহ্য করার তাওফিক দান করেন।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি লিনু হাওলাদারও বক্তব্য রাখেন। তিনি মরহুমের স্মৃতিচারণ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজার নামাজ পরিচালনা করেন জাফরাবাদ জামিয়া আরাবিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষক আতাউর রহমান।

জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুম আব্দুল মালেক বেপারীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ক্যাপসন

বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক বেপারীর জানাজায় বক্তব্য রাখছেন অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়