শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ২০:০৫

জেলা বিএনপি নেতা মাহবুব আনোয়ার বাবলু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

​চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
জেলা বিএনপি নেতা মাহবুব আনোয়ার বাবলু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেলে তাঁকে জরুরি ভিত্তিতে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

​দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহবুব আনোয়ার বাবলু হঠাৎ অসুস্থ হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির তাৎক্ষণিক দিকনির্দেশনায় তাঁকে দ্রুত চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ‘ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস’-এ অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। ​তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ নেমে আসে। দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা হাসপাতালে গিয়ে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।

​মাহবুব আনোয়ার বাবলুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চাঁদপুর জেলা বিএনপি এবং তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও সর্বস্তরের নেতা-কর্মীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

সশরীরে উপস্থিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মাহবুব আনোয়ার বাবলুর চিকিৎসার তাৎক্ষণিক খোঁজ খবর রাখেন চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগরসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়