শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০২:২৮

চাঁদপুর প্রেস ক্লাবে পিআইবির তিনদিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ উদ্বোধন

প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করতে হবে

.....অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করতে হবে

চাঁদপুর জেলার সাংবাদিকদের জন্যে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি'র উদ্যোগেচাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) থেকে শুরু হয়েছে। চলবে শনিবার (২৫ জুলাই) পর্যন্ত। চাঁদপুর প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলায় চাঁদপুর প্রেস ক্লাব অডিটোরিয়ামে চলছে এ প্রশিক্ষণ। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় চাঁদপুরে কর্মরত ৩৫ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার সকাল সোয়া দশটায় আয়োজন করা হয় এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। তিনি বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সাংবাদিকদের এআই প্রযুক্তি সম্পর্কে দক্ষ হওয়া যেমন প্রয়োজন, তেমনি ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিং দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করতে হবে। সেজন্যে এ তিনদিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদেরকে নিজেদের শিক্ষার্থী হিসেবে ভেবেই মনোযোগের সাথে প্রশিক্ষণটি রপ্ত করতে হবে। তিনি বলেন, চাঁদপুরের সকল সাংবাদিককে আমি চিনি। এখানে সবাই পেশাদার এবং ভালো মানের সাংবাদিক। নিউজ দেখলেই বুঝা যায় ওনারা পড়াশোনা জানেন। চাঁদপুরে একটাই প্রেস ক্লাব, সকল সাংবাদিক এক ছাতার নিচে ঐক্যবদ্ধ। এটা চাঁদপুর ছাড়া অন্য কোথাও নেই। এখানকার সাংবাদিকরা প্রশাসনের কাজে সবসময় সহযোগিতা করে আসছেন। আজকে যারা এই প্রশিক্ষণে আসছেন, এর বাইরে আরও রয়েছেন। তাই আমি পিআইবিকে অনুরোধ করবো এমন আরেকটি প্রশিক্ষণের আয়োজন করতে, যাতে অন্যরাও সুযোগ পায়।

চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর পক্ষে প্রশিক্ষণ সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন। অংশগ্রহণকারীদের পরিচিতি ও হাসান মাহমুদের কোরআন তেলাওয়াত এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, আমি চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক মহোদয়কে ধন্যবাদ জানাই। তিনি এ প্রশিক্ষণের জন্যে সহযোগিতা করেছেন। বর্তমান সময়ের জন্যে এ ধরনের প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। চাঁদপুর প্রেসক্লাবের প্রতি পিআইবির আস্থা রয়েছে, ট্রাস্ট রয়েছে। আমরা আশা রাখি পিআইবি চাঁদপুরে আগামীতে ধারাবাহিকভাবে অন্য পেশাদার সাংবাদিকদের জন্যেও প্রশিক্ষণের ব্যবস্থা করবে। আমি চাঁদপুর জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই সহযোগিতার জন্যে।

প্রথমদিন প্রশিক্ষক ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং, নোটবুক এলএম, এআই ব্যবহার করে সংবাদ ও অন্যান্য কনটেন্ট তৈরি, লেখা ও ছবি তৈরি, এআইভিত্তিক ভিডিও তৈরি, গুগল ট্রেন্ডিং ও গুগল ট্রেন্ডস টিভি ব্যবহারের বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা আধুনিক প্রযুক্তিনির্ভর সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই এবং দায়িত্বশীলভাবে এআই ব্যবহারের দক্ষতা অর্জন করবেন, যা ভবিষ্যতের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সাংবাদিকদের সময় সাশ্রয় করবে।

এ প্রশিক্ষণে পিআইবি টিমের সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন পিআইবির হিসাব রক্ষক মো. মিজানুর রহমান সরকার ও অফিস সহায়ক মোহাম্মদ কফিজুল হক।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণের মধ্যে রয়েছেন : চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদী, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি এমএ লতিফ, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক ইনকিলাবের চাঁদপুর প্রতিনিধি বিএম হান্নান, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি গিয়াসউদ্দিন মিলন, দৈনিক মানবকণ্ঠের চাঁদপুর জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন শান্ত, বাংলা ভিশন টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি রহিম বাদশা, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মুনির চৌধুরী, আরটিভির স্টাফ রিপোর্টার (চাঁদপুর) শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক মো. আবদুর রহমান, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, জিটিভির জেলা প্রতিনিধি রিয়াদ ফেরদৌস, দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মো. মাহবুবুর রহমান সুমন, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, প্রথম আলো ও ডেইলি স্টার চাঁদপুর-এর জেলা প্রতিনিধি আলম পলাশ, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ফারুক আহম্মদ, একুশে টেভির জেলা প্রতিনিধি মো. নেয়ামত হোসেন, চ্যানেল আই'র জেলা প্রতিনিধি মো. মোরশেদ আলম, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. ইয়াসিন ইকরাম, মাইটিভির চাঁদপুর প্রতিনিধি মুনাওয়ার কানন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার ইব্রাহিম রনি, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ আলম, দৈনিক চাঁদপুর সময়ের প্রধান সম্পাদক মো. ফরিদুল ইসলাম, এনটিভির জেলা প্রতিনিথি মো. শরীফুল ইসলাম, একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক আল আমিন ভূঁইয়া, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ বেপারী, দৈনিক নয়া প্রভাতের নির্বাহী সম্পাদক এইচএম নিজাম, দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক মো. ইলিয়াছ পাটওয়ারী, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী প্রমুখ।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়