বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০১:৩২

চাঁদপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসকের নানা আশ্বাস

অনলাইন ডেস্ক
চাঁদপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসকের নানা আশ্বাস
ছবির ক্যাপশন : চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়টির জন্যে একটি নিজস্ব জায়গার বন্দোবস্ত করতে জেলা প্রশাসনের চেষ্টা অব্যাহত আছে বলে জানালেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এছাড়া এই বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন তিনি। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক কমিটির সভাপতি হিসেবে এসব আশ্বাসের কথা শোনান। সভাটি ছিলো বর্তমান কমিটির ২২তম সভা। এ সভায় তিনিই সভাপতিত্ব করেন।

বৃহস্পতিবার (২২ জুলাই ২০২৬) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সভায় কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের কল্যাণে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। তাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে। বিশেষ করে দীর্ঘদিনের দাবি অনুযায়ী অত্র বিদ্যালয়ের নামে ১৫ শতাংশ ভূমি নামজারির চেষ্টা কিংবা বাবুরহাট শিশু পরিবারে প্রতিষ্ঠানটি স্থানান্তর এবং ভূমির ব্যবস্থাগ্রহণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সুপারিশ করবো।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী শিশুদের জন্যে একটি শিক্ষাবান্ধব, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক পাঠদান পদ্ধতির প্রয়োগ এবং সহায়ক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশে অভিভাবক, শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধিশিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল তপাদার কাঞ্চন, জেলা সমাজসেবা অফিসারের প্রতিনিধি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব প্রতিমা রাণী ভৌমিক, সহকারী শিক্ষক মোহাম্মদ মোরশেদ আলম খান এবং অভিভাবক প্রতিনিধি মো. তাজুল ইসলাম মজুমদার।

সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি আরও গতিশীল করতে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সূত্র : দৈনিক চাঁদপুর খবর।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়