মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৮:৩৬

‎কচুয়ায় মৎস্য চাষিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

‎মো. নাছির উদ্দিন
‎কচুয়ায় মৎস্য চাষিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

‎‎কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় স্থানীয় মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য, অ্যারেটর, ফল ও সবজির বীজ, বিভিন্ন ফলদ ও বনজ চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

‎সোমবার (২০ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার ফিশারিজ প্রজেক্টে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‎সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ‍সাওকাত হোসেন সুমন ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।

‎মৎস্য অধিদপ্তরের এ প্রকল্পের আওতায় উপজেলার ১২টি ইউনিয়ন থেকে নির্বাচিত নিজস্ব পুকুরে দেশীয় প্রজাতির মাছ চাষ প্রদর্শনীতে ৭ জন ও প্রযুক্তিগত প্রদর্শনীতে ৪ জন উপকারভোগী মৎস্য চাষির মধ্যে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে এ উপকরণ বিতরণ করা হয়।

‎উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, এ প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে স্থানীয় চাষিদের উদ্বুদ্ধ করা, নিজস্ব পুকুরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি ও পারিবারিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎ছবি: কচুয়ায় মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ করছেন ইউএনও মাহমুদুল হাসান রাসেল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়