মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৬:২৬

'নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড' পেলেন অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী

'নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড' পেলেন অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী
অনলাইন ডেস্ক

আইন পেশা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড-২০২৬’ এ ভূষিত হয়েছেন রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী পিএইচএফ। গত ১৯ জুলাই ২০২৬ (রোববার) বিকেলে রাজধানীর শাহবাগে বাংলা একাডেমিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

সামাজিক পরিবেশ সাহিত্য পরিষদের উদ্যোগে মহান নেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. ছিদ্দিকুর রহমান মিয়া, বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজা আবুদ্দোলা চৌধুরী, বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান এবং এশিয়ান টেলিভিশনের রিপোর্টার এম. ইরফান উদ্দিন ইরো। অনুষ্ঠানে অন্যতম বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে মঞ্চ অলঙ্কৃত করেন স্বনামধন্য এই আইনজ্ঞ ও সমাজসেবক অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী নিজে।

চাঁদপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা কৃতী সন্তান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী বর্তমানে 'পিস এন্ড লাভ ডেভলপমেন্ট সোসাইটি'র চেয়ারম্যান এবং 'ইউথ ফোরাম বাংলাদেশ'-এর কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি চর্যাপদ সাহিত্য একাডেমির উপদেষ্টা এবং বাংলাদেশ পিপলস হেলথ মুভমেন্টের জেনারেল মেম্বার।

সমাজকল্যাণ ও মানবাধিকার রক্ষায় নিবেদিতপ্রাণ এই নারী ব্যক্তিত্ব জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বহু সামাজিক সংগঠনের সাথে যুক্ত। পেশাগত জীবনে তিনি ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার)-এর একজন সম্মানিত আজীবন সদস্য এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় হার্ট ফাউন্ডেশন ও জাতীয় অন্ধ কল্যাণ সমিতির আজীবন সদস্য হিসেবে মানবতার সেবায় কাজ করছেন।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, জীবনের নানা সামাজিক বাধা ও প্রতিকূলতা অতিক্রম করে তিনি চাঁদপুরের একজন নারী হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘চাঁদপুরের প্রথম নারী যুব প্রধান’ হয়ে দায়িত্ব পালন করে এক অনন্য ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।

একজন নারী হয়ে তার এই সুদীর্ঘ ও সফল পথচলা এবং দেশ পেরিয়ে বিশ্বমঞ্চে বারবার সম্মানিত হওয়া দেশের সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়