প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ২০:৪৯
কচুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময়

কচুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই ২০২৬) বিকেলে উপজেলা বিএনপি আয়োজিত এ সভায় সভাপতি খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাসের পরিচালনায় বক্তব্য রাখেন কচুয়া উত্তরাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী ও পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার।
|আরো খবর
সভাপতি খায়রুল আবেদীন স্বপন বলেন, শিক্ষামন্ত্রীর নির্দেশে আমরা সমগ্র কচুয়ায় শিক্ষার মানোন্নয়নে কাজ করছি। শিক্ষার আধুনিকায়নে যুগোপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে বর্তমান সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন ২০০১ সালে প্রতিমন্ত্রী হওয়ার পর পরীক্ষায় নকল ও প্রশ্নপত্র ফাঁস রোধে কাজ করে সারাদেশে প্রশংসিত হয়েছেন। এ বছরও তিনি শিক্ষার মানোন্নয়নে দেশব্যাপী কাজ করছেন। এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সুনাম ক্ষুণ্ন করার জন্যে একটি কুচক্রী মহল গভীর ষড়যন্ত্র করছে। আন্দোলনকারীরা আসলেই ছাত্র বা পরীক্ষার্থী নয়। তিনি আরো বলেন, বর্তমান বিএনপি সরকারের ৩১ দফার একটি দফায় স্বাধীন সাংবাদিকতার বিষয় রয়েছে।
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সঠিক তথ্য জাতি জানতে পারবে। তাই সত্য প্রকাশে সাংবাদিকগণ অটুট থেকে দেশের শিক্ষা বিস্তারে কাজ করবেন বলে আমি আশাবাদী।
সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিম, সাবেক সভাপতি আবুল হোসেন, মো. আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক মো. এমদাদ উল্লাহ, সাংবাদিক আহসান হাবিব সুমন, জিসান আহমেদ নান্নু, জাবেদ হোসাইন, ইসমাইল হোসেন বিপ্লব, ওমর ফারুক সায়েম, নুরুল হক প্রধান প্রমুখ।








