শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৭:০২

কচুয়ায় হেলে পড়লো প্রবাসীর নির্মাণাধীন স্বপ্নের ‎ভবন

৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

‎নাছির উদ্দিন।।
কচুয়ায় হেলে পড়লো প্রবাসীর নির্মাণাধীন স্বপ্নের ‎ভবন

‎কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামে পুকুরে মাছ বিক্রির উদ্দেশ্যে পানি কমানোর কারণে এক প্রবাসীর নির্মাণাধীন ভবন হেলে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

‎এ ঘটনায় ভবন মালিক প্রবাসী ও পুলিশের এএসআই মহিউদ্দিন মানিকের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

‎অভিযোগ সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের মজুমদার বাড়ির একটি পুকুরে পুনরায় মাছ চাষের জন্যে পানি কমিয়ে মাছ বিক্রির কাজ চলছিলো।

‎‎এ সময় পুকুরের পূর্ব পাড়ে নির্মাণাধীন ভবনটি ঝুঁকির মধ্যে পড়ে এবং একপর্যায়ে ভবনের একটি বড় অংশ হেলে পড়ে। এতে ভবনটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এবং পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

‎ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন মজুমদার ও আবুল হাসানাত মজুমদারকে একাধিকবার সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করে পুকুরের পানি কমিয়ে মাছ বিক্রির কার্যক্রম চালিয়ে যান। এর ফলেই ভবনের ভিত্তি দুর্বল হয়ে হেলে পড়ার ঘটনা ঘটেছে।

‎ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আরও জানান, এ ঘটনায় তাদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

‎এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন মজুমদার ও হাসানাত মজুমদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

‎এলাকাবাসীর দাবি, অপরিকল্পিতভাবে পুকুরের পানি নিষ্কাশনের কারণে ভবন হেলে যাবার মতো ঘটনা ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ‎তারা দ্রুত ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্যে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়