শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০১:২১

মতলবে কাজ শেষ হওয়ার আগেই সেতুতে ফাটল

নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

অনলাইন ডেস্ক
নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
ছবি :সংগৃহীত

নির্মাণাধীন সেতুতে কাজ শেষ হওয়ার আগেই বড় ধরনের ফাটল

মতলব পৌরসভা এলাকায় নির্মাণাধীন ২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুতে কাজ শেষ হওয়ার আগেই বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে নির্মাণকাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

জানা যায়, মতলব পৌরসভার বড়দিয়া বাজার সংলগ্ন ইসমাইল মিজির বাড়ির পাশে খালের ওপর সেতু নির্মাণের জন্য পৌরসভার থেকে ২ কোটি ২০ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় এক ঠিকাদার কাজ পান। সেতু নির্মাণের শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় সেতুর বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়।

স্থানীয় বাসিন্দা রিয়াদ হোসেন প্রধান জানান, কাজের মান অত্যন্ত নিম্নমানের। এভাবে কাজ শেষ হলে অল্প সময়ের মধ্যেই সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে। আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষভাবে তদন্ত করে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করুক। সরেজমিন দেখা গেছে, সেতুর বিভিন্ন অংশে দৃশ্যমান ফাটল দেখা যাচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, সেতু নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুললেই ঠিকাদার ও পৌরসভার লোকজন চাঁদাবাজির অভিযোগ তোলেন। অথচ শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে।

ঠিকাদার মো. জহির বলেন, অভিযোগ সঠিক নয়। নির্মাণকাজের মান ঠিক আছে।

প্রকল্পটির তদারকির দায়িত্বে থাকা পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) ফেরদৌস আহমেদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাকে দপ্তরে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য না করে লাইন কেটে দেন। সূত্র : যুগান্তর।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়