শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১০:২৭

শাহরাস্তি ক্রিকেট একাডেমিতে সাংবাদিক হৃদয়কে সম্মাননা স্মারক প্রদান

শাহরাস্তি ক্রিকেট একাডেমিতে সাংবাদিক হৃদয়কে সম্মাননা স্মারক প্রদান
অনলাইন ডেস্ক

'শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চায় মনোনিবেশ করি, ভালো কাজের মাধ্যমে এগিয়ে চলি' এই প্রতিপাদকে সামনে রেখে বৃহস্পতিবার

(১৬ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৫টায় শাহরাস্তি ক্রিকেট একাডেমির পরিচালক, ক্রীড়া সংগঠক ও ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠুর বিশেষ আমন্ত্রণে একাডেমি পরিদর্শনে যান সৌদি আরবে রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর ও সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, সংস্কৃতি সংগঠক রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয় । পরিদর্শনশেষে সাংবাদিক রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়কে সম্মাননা স্মারক ও টি শার্ট প্রদান করা হয় ক্রিকেট একাডেমীর পক্ষ থেকে।

এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. জামাল হোসেন।

ক্রিকেট একাডেমি পরিদর্শনকালে জানা যায়, শাহরাস্তি ক্রিকেট একাডেমীতে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং ক্রিকেটকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সাদ্দাম হোসেন মিঠু কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্যে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন সাদ্দাম হোসেন মিঠু । এ বছর ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্যে সারা বাংলাদেশ থেকে ১২ জন প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। এছাড়া

শাহরাস্তি ক্রিকেট একাডেমির দুজন ক্রিকেটার মাহমুদুল হাসান সাকিব, তানভীর হাসান নতুন কুঁড়ি জাতীয় রাউন্ডের কুমিল্লা অঞ্চলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন । ইতোমধ্যে শাহরাস্তি ক্রিকেট একাডেমি আয়োজিত এসপিএল সিজন ১, সিজন ২ ও সিজন ৩ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে সারা বাংলাদেশে প্রশংসা পেয়েছেন সাদ্দাম হোসেন মিঠু।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়