শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ২১:১২

ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে সহপাঠী বন্ধুর ক্যান্সার আক্রান্ত ছেলেকে ১ লাখ টাকা অনুদান দিলো সারা বাংলা '৮৮ ফাউন্ডেশন

আলআমিন হোসাইন।।
ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে সহপাঠী বন্ধুর ক্যান্সার আক্রান্ত ছেলেকে ১ লাখ টাকা অনুদান দিলো সারা বাংলা '৮৮ ফাউন্ডেশন
ক্যাপশন : সারা বাংলা '৮৮ ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে সহপাঠী বন্ধুর ক্যান্সার আক্রান্ত ছেলেকে ১ লাখ টাকার অনুদান তুলে দিচ্ছেন প্রধান অতিথি চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সংগঠনের নেতৃবৃন্দ। ছবি : আলআমিন হোসাইন।

ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সহপাঠী বন্ধুর ক্যান্সার আক্রান্ত ছেলের চিকিৎসার জন্যে ১ লাখ টাকা অনুদান দিয়েছে সারা বাংলা '৮৮ ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখা। একই সঙ্গে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষের চারা বিতরণ, আলোচনা সভা ও কেক কাটাসহ নানা কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনদিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের মোহনা হাউজিংয়ে অবস্থিত মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সেলিম সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি সোহেল রুশদী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে সহপাঠীর ক্যান্সার আক্রান্ত ছেলেকে ১ লাখ টাকা অনুদান দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সারা বাংলা '৮৮ ফাউন্ডেশন। সংগঠনটি আর্তমানবতার সেবায় কাজ করছে। এমন সংগঠনের মাধ্যমে দীর্ঘদিনের বিচ্ছিন্ন সহপাঠীরা আবার একত্রিত হওয়ার সুযোগ পায়। এতে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়। সারা বাংলা '৮৮ ফাউন্ডেশন শুধু বন্ধুত্বের বন্ধন অটুট রাখতেই নয়, আর্তমানবতার সেবায়ও প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। মানুষের কল্যাণে সংগঠনটির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিনের কর্মসূচির শুরুতে মডেল মসজিদ প্রাঙ্গণে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। পরে ডাকাতিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

সমাপনী অনুষ্ঠানের শেষলগ্নে প্রধান অতিথি ও সংগঠনের সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা কো-অর্ডিনেটর জহির জায়েদুর রহমান। বক্তব্য রাখেন সংগঠনের জয়েন্ট কো-অর্ডিনেটর আহমেদ কবির রিংকু ও আলহাজ নাছির উদ্দিন শাকিল। উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট কো-অর্ডিনেটর বদরুল হক শামীম, কামরুজ্জামান মুন্না, মো. ইকবাল হোসেন, সৈয়দ আহমেদ বাবুল, সৈয়দ আহমেদ খান শাকিল, দেওয়ান হাবিবুর রহমান, মো. ইকবাল খান, আলমগীর হোসেন মনির, আব্দুর রহমান খোকা, দেশক্ষত্রীয় শ্যাম, শম্ভুনাথ সাহা, তোফায়েল আহমেদ, মিজানুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, মনির হোসেন, মান্নান মানু, নুরজাহান পারভীনসহ সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুরের দারুল উলুম নিয়ামতিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করা হয়। তিনদিনের আয়োজনে প্রয়াত বন্ধু ও তাদের বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনা করা হয়। দ্বিতীয় দিন বুধবার (১৫ জুলাই ২০২৬) চাঁদপুর শহরের বায়তুল আমিন জামে মসজিদের সামনে দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়