বুধবার, ১৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১৭:৩৩

বৃষ্টিতে হেলে পড়া গাছ কাটতে গেলে হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার।।

ফরিদগঞ্জ উপজেলায় ঝড়-বৃষ্টিতে ঘরের ওপর হেলে পড়া গাছ কাটতে গেলে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতরা ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

ঘটনাটি উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী বর্না পালের স্বামী বাপ্পি জানান, সাম্প্রতিক ঝড় ও টানা বৃষ্টির কারণে তাদের সম্পত্তির ওপর থাকা একটি গাছ পাশের একটি বসতঘরের দিকে বিপজ্জনকভাবে হেলে পড়ে। যে কোনো সময় গাছটি ভেঙে পড়ে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির আশঙ্কা থাকায় স্থানীয়দের কথা বিবেচনা করে তিনি মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকালে গাছটি কাটার উদ্যোগ নেন। কিন্তু গাছ কাটার কাজ শুরু করলে একই বাড়ির সুমন পাল লোকজন নিয়ে এসে বাধা দেন। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে তারা তার ওপর হামলা চালান। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর স্ত্রী বর্না পালও হামলার শিকার হন। হামলায় আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাদের চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বাপ্পি জানান, সুমন পালের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে এবং ফরিদগঞ্জ থানায় সালিসি বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ বিভিন্ন সময় তাকে ও তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন এবং নির্যাতন করে আসছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে অভিযোগের বিষয়ে ফরিদগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়