বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ১৫:৩০

রামগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, অগ্নি নির্বাপণ মহড়া

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রামগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, অগ্নি নির্বাপণ মহড়া

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ শ্লোগানে লক্ষ্মীপুরের রামগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নি নির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শন করেন।

বুধবার (২০ মে ২০২৬) সকাল ১০টায় রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা নুরুল আবছারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ও রামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর রঞ্জন সাহা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও যে কোনো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধি এবং আগুন প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি নির্বাপণ মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন লাগলে কীভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় এবং নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয় তা দেখানো হয়।

এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়