বুধবার, ১৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৯:২৩

ফরিদগঞ্জে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ট্রফি উন্মোচন

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ট্রফি উন্মোচন
ফরিদগঞ্জে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার ট্রফি উন্মোচন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া ও আয়োজকবৃন্দ।

ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়ায় চলমান আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি উন্মোচন করা হয়েছে।

বুধবার (১৩ মে ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ট্রফির মোড়ক উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচন করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। এ সময় টুর্নামেন্টের আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া এ ফুটবল টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন দল অংশগ্রহণ করে। ইতোমধ্যে টুর্নামেন্টের অধিকাংশ খেলা সম্পন্ন হয়েছে। আগামী ১৫ মে শুক্রবার বিকেলে গৃদকালিন্দিয়ার ঐতিহ্যবাহী মাঠে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলা। ফাইনালে মুখোমুখি হবে রূপসা উত্তরের বারপাইকা-বদরপুর স্পোর্টিং ক্লাব এবং রূপসা দক্ষিণের ৭ নম্বর ওয়ার্ড একাদশ। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ্ আল মামুন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খান, সদস্য সচিব সাংবাদিক সোহেল খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন মোল্লা, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য আনোয়ার হোসেন সজিব, বিএনপি নেতা মো. মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বিল্লাল হোসেন খান বলেন, “ফাইনাল খেলায় দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে দর্শকরা উপভোগ করবেন মনোমুগ্ধকর ফুটবল লড়াই। খেলাপ্রেমীদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানাচ্ছি।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়