সোমবার, ১৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯

৮ মাসে কোরআনে হাফেজ শাহরাস্তির আজিম

শাহরাস্তি ব্যুরো।।
৮ মাসে কোরআনে হাফেজ শাহরাস্তির আজিম

মাত্র ৮ মাস ৫ দিনে কোরআনে হাফেজ হয়েছে ১০ বছর বয়সী শিশু মো. আল আজিম হোসেন। শাহরাস্তি উপজেলা সদরে অবস্থিত দারুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী আজিম উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের মনির হোসেনের ছেলে। শনিবার (৩ জানুয়ারি ২০২৫) মাদ্রাসার আয়োজনে আনুষ্ঠানিকভাবে তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে মাদ্রাসার প্রধান মাওলানা মাহফুজুর রহমান বুলবুলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল ও মাওলানা হোসাইন আহমেদ চাঁদপুরী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়